আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৭১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭১. হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হলেন। আমি তাঁকে অনুসরণ করলাম। তিনি এক বাগানে ঢুকলেন এবং সিজদা করলেন। তিনি সিজদাটি এত দীর্ঘ করলেন যে, আমি ভয় পেয়ে গেলাম অথবা আশংকা করলাম যে, আল্লাহ্ হয়তো তাঁকে মৃত্যু দিয়ে ফেলেছেন অথবা বলেছেনঃ আল্লাহ্ তাঁকে উঠিয়ে নিয়েছেন। আবদুর রহমান বলেনঃ আমি তাঁকে দেখতে আসলাম। তিনি তখন মাথা উঠালেন এবং বললেনঃ হে আবদুর রহমান। তোমার কি হয়েছে? আবদুর রহমান বলেনঃ আমি ব্যাপারটি খুলে বললাম। তিনি তখন বললেনঃ জিবরাঈল আলাইহিস সালাম এসে আমাকে বললেনঃ আমি কি আপনাকে সুসংবাদ দিব না যে, মহান আল্লাহ বলেছেনঃ যে ব্যক্তি আপনার প্রতি দরূদ পাঠ করবে, আমি তার প্রতি রহমত নাযিল করব, আর যে ব্যক্তি আপনাকে সালাম দিবে, আমি তাকে সালাম দিব।
অপর এক বর্ণনায় একথাটিও রয়েছেঃ অতএব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি সিজদা করেছি।
(হাদীসটি আহমদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
অপর এক বর্ণনায় একথাটিও রয়েছেঃ অতএব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি সিজদা করেছি।
(হাদীসটি আহমদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2571- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فاتبعته حَتَّى دخل نخلا فَسجدَ فَأطَال السُّجُود حَتَّى خفت أَو خشيت أَن يكون الله قد توفاه أَو قَبضه
قَالَ فَجئْت أنظر فَرفع رَأسه فَقَالَ مَا لَك يَا عبد الرَّحْمَن قَالَ فَذكرت ذَلِك لَهُ
قَالَ فَقَالَ إِن جِبْرِيل عَلَيْهِ السَّلَام قَالَ لي أَلا أُبَشِّرك أَن الله عز وَجل يَقُول من صلى عَلَيْك صليت عَلَيْهِ وَمن سلم عَلَيْك سلمت عَلَيْهِ
زَاد فِي رِوَايَة فسجدت لله شكرا
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد