আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৭৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭৩. হযরত বারা ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার জন্য দশটি নেকী লিখবেন। তার দশটি গুনাহ মুছে দিবেন এবং এর বিনিময়ে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর এগুলো দশটি দাস-মুক্তির পুণ্যের সমান হবে।
(হাদীসটি ইবন আবু আসিম 'সালাত' অধ্যায়ে হযরত বারা ইবন আযিব (রা)-এর একজন আযাদকৃত গোলামের বরাতে বারা থেকে বর্ণনা করেছেন। তবে তিনি গোলামটির নাম বলেননি।)
(হাদীসটি ইবন আবু আসিম 'সালাত' অধ্যায়ে হযরত বারা ইবন আযিব (রা)-এর একজন আযাদকৃত গোলামের বরাতে বারা থেকে বর্ণনা করেছেন। তবে তিনি গোলামটির নাম বলেননি।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2573- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى عَليّ مرّة كتب الله لَهُ عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَرَفعه بهَا عشر دَرَجَات وَكن لَهُ عدل عشر رِقَاب
رَوَاهُ ابْن أبي عَاصِم فِي كتاب الصَّلَاة عَن مولى للبراء لم يسمه عَنهُ
رَوَاهُ ابْن أبي عَاصِم فِي كتاب الصَّلَاة عَن مولى للبراء لم يسمه عَنهُ