আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৮০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৮০. হযরত ইবন মাসউদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহর কিছু পর্যটক ফিরিশতা রয়েছেন, যাঁরা আমার উম্মতের দরূদ ও সালাম আমার নিকট পৌছিয়ে দিয়ে থাকেন।
(হাদীসটি নাসাঈ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2580- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله مَلَائِكَة سياحين يبلغوني عَن أمتِي السَّلَام
رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
হাদীসের ব্যাখ্যা:
হযরত আম্মার ইবনে ইয়াসির (রা) কর্তৃক বর্ণিত তাবারানীতে সঙ্কলিত অপর এক হাদীসে এতটুকু বিস্তারিত ও বর্ধিত বর্ণনাও আছে যে, সালাত সালাম নবীজীর খিদমতে উপস্থাপনকারী ফিরিশতাগণ সালাত ও দরূদ প্রেরণকারী উম্মতীর নামধামসহ তাঁর দরূদ পৌছিয়ে থাকেন। তারা এরূপ বলেন:
يَا مُحَمَّدُ صَلّٰى عَلَيْكَ فَلَانٌ كَذَا وَكَذَا
হে মুহাম্মদ! আপনার অমুক উম্মত আপনার প্রতি এরূপ এরূপভাবে সালাত-সালাম আরয করেছে। হযরত আম্মার (রা) বর্ণিত এ হাদীসেরই অন্যান্য কোন কোন রিওয়ায়াতে একথাও আছে যে, ফিরিশতাগণ উক্ত সালাত প্রেরণকারীর নাম তার পিতৃপরিচয়সহ এভাবে উল্লেখ করে থাকেন:
يَا مُحَمَّدُ صَلّٰى عَلَيْكَ فُلَانُ بْنُ فُلَانٍ
- হে মুহাম্মদ! অমুক অমুক তোমার উপর দরূদ পাঠ করেছে। কতই না সৌভাগ্য এবং কতই না সস্তা সওদা! যে উম্মতি খালিস অন্তরে সালাত ও সালাম আরয করে থাকে, তা তার নামধাম পিতৃপরিচয়সহ নবীজীর দরবারে পৌঁছে যায়! আর এভাবে এ বেচারা উম্মতীর সাথে সাথে তার পিতার নামটাও ফিরিশতাদের মাধ্যমে উক্ত উঁচু দরবারে পৌঁছে যায়!
جان میدهم در آرزوآی قاصد آخر باز گو
در مجلس آن ناز نین حرفی که از ما میرود
- হে বার্তাবহ! আকাঙ্ক্ষায় জীবন দেবো, অবশেষে বলবে সেই প্রিয় মজলিসে ক'টা কথা, যা যাবে আমার পক্ষ থেকে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)