আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৯০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৯০. হযরত আবু কাহিল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেনঃ হে আবু কাহিল। যে ব্যক্তি দৈনিক দিনে ও রাত্রে আমার প্রতি ভালবাসা ও ভক্তি নিয়ে তিনবার করে দরুদ পাঠ করবে, আল্লাহর উপর তার এ দিনের ও রাতের গুনাহ মাফ করে দেয়া অনিবার্য হয়ে যাবে।
(হাদীসটি ইবন আবু আসিম ও তাবারানী একটি দীর্ঘ হাদীসের আলোচনায় বর্ণনা করেছেন। তবে তাবারানী বলেছেনঃ প্রতিবারের দরূদে আল্লাহ্ তার এক বছরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এ শব্দমালায় হাদীসটি মুনকার। আবু কাহিল আহমাস গোত্রীয়। কেউ কেউ বলেন, তিনি বাজালী। তাঁর নাম সম্পর্কে কেউ বলেছেনঃঃ আবদুল্লাহ ইবন মালিক। আবার কেউ বলেন, কায়স ইবন আ’ইদ। এছাড়া অন্য নামও বলা হয়ে থাকে। আল্লাহই ভাল জানেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2590- وَرُوِيَ عَن أبي كَاهِل رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا كَاهِل من صلى عَليّ كل يَوْم ثَلَاث مَرَّات وكل لَيْلَة ثَلَاث مَرَّات حبا وشوقا إِلَيّ كَانَ حَقًا على الله أَن يغْفر لَهُ ذنُوبه تِلْكَ اللَّيْلَة وَذَلِكَ الْيَوْم

رَوَاهُ ابْن أبي عَاصِم وَالطَّبَرَانِيّ فِي حَدِيث طَوِيل إِلَّا أَنه قَالَ حَقًا على الله أَن يغْفر لَهُ بِكُل مرّة ذنُوب حول
وَهُوَ بِهَذَا اللَّفْظ مُنكر وَأَبُو كَاهِل أحمسي وَقيل بجلي يُقَال اسْمه عبد الله بن مَالك وَقيل قيس بن عَائِد وَقيل غير ذَلِك وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান