আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৬০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বুড়ো মানুষের অন্তরটিও দুটি জিনিসের মোহ নিয়ে বার্ধক্যে উপনীত হয়। বেঁচে থাকার প্রতি মোহ অথবা বলেছেনঃ দীর্ঘ জীবনের মোহ এবং অর্থের মোহ।
(হাদীসটি বুখারী, মুসলিম এবং তিরমিযী বর্ণনা করেছেন। তবে তিরমিযী বলেছেনঃ দীর্ঘ জীবন এবং সম্পদের প্রাচুর্য।)
(হাদীসটি বুখারী, মুসলিম এবং তিরমিযী বর্ণনা করেছেন। তবে তিরমিযী বলেছেনঃ দীর্ঘ জীবন এবং সম্পদের প্রাচুর্য।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2660- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قلب الشَّيْخ شَاب على حب اثْنَتَيْنِ حب الْعَيْش أَو قَالَ طول الْحَيَاة وَحب المَال
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ طول الْحَيَاة وَكَثْرَة المَال
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ طول الْحَيَاة وَكَثْرَة المَال
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ মানুষকে বুদ্ধিবৃত্তি ও কামনাশক্তি দান করেছেন। মানুষ এ দুটোকে ভাল-মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে। কোন মহান কাজ শুধু বুদ্ধির দ্বারাই সম্পাদন করা সম্ভব নয়; বুদ্ধির সাথে যখন আবেগ-উদ্দীপনা এবং ভালবাসা সংযোজিত হয়, তখন মানুষের সৃষ্টি সুন্দর ও মহান হয়। আবার মানুষের আবেগ, উৎসাহ ও উদ্দীপনা যখন বুদ্ধি বিবর্জিত হয়, তখন তার দ্বারা কোন মহৎ কাজ সম্পাদন করা সম্ভব নয়। আশা-আকাঙ্ক্ষা বা প্রবৃত্তিকে বুদ্ধির অধীন রাখা বুদ্ধিমানের কাজ। মু'মিন ব্যক্তি সর্বদা তার আশা-আকাঙ্ক্ষা ও কামনা-বাসনাকে বুদ্ধির অধীন ও বুদ্ধিকে আসমানী কিতাবের অধীনে রাখেন। তাই মু'মিনের জীবনে বল্গাহীন কামনা-বাসনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মু'মিনের নিকট দুনিয়া-আখিরাতের হাকীকত অনাবৃত থাকার কারণে মুমিন ব্যক্তি সীমাহীন সম্পদ এবং দীর্ঘ জীবন কামনা করতে পারে না।
সম্ভবত মানুষ বৃদ্ধ হলে তার আবেগ-উদ্দীপনা ও বুদ্ধি-বিবেচনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকার কারণে সম্পদ ও দীর্ঘ জীবনের মোহ বেশি করতে থাকে। বৃদ্ধ বয়সে সম্পদ ও জীবনের লোভের যৌবন অবস্থা কেন থাকে তা একমাত্র আল্লাহ তা'আলাই জানেন। আল্লাহ আমাদের বার্ধক্যের এ দুটো ফিতনা থেকে রক্ষা করুন আমীন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)