আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৮৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৮৯. হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ হে কা'ব ইবন উজরা! যে রক্ত-মাংস হারাম উপার্জন থেকে উৎপন্ন হয়েছে, জাহান্নামই তার জন্য যথার্থ স্থান। হে কা'ব ইবন উজরা! মানুষ প্রভাতে ঘর থেকে বের হয় আর কেউ তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসে। আর কেউ প্রভাতে ছুটে গিয়ে নিজেকে ধ্বংস করে দেয়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে একটি দীর্ঘ হাদীসের আলোচনায় উল্লেখ করেছেন। তিরমিযীর ভাষ্যটি হল ঃ হে কা'ব ইবন উজরা। যে মাংসই হারাম দ্বারা উৎপন্ন ও পরিপুষ্ট হয়, জাহান্নামই তার জন্য অধিকতর উপযোগী।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2689- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا كَعْب بن عجْرَة إِنَّه لَا يدْخل الْجنَّة لحم وَدم نبتا على سحت النَّار أولى بِهِ يَا كَعْب بن عجْرَة النَّاس غاديان فغاد فِي فكاك نَفسه فمعتقها وغاد موبقها

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث
وَلَفظ التِّرْمِذِيّ يَا كَعْب بن عجْرَة إِنَّه لَا يَرْبُو لحم نبت من سحت إِلَّا كَانَت النَّار أولى بِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

السحت بضم السين وإسكان الحاء وبضمهما أيضا هو الحرام وقيل هو الخبيث من المكاسب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৮৯ | মুসলিম বাংলা