আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭১২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১২. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি এ কারণে জান্নাতে প্রবেশ করেছে যে, সে মূল্য পরিশোধ এবং মূল্য গ্রহণের বেলায় উদার ছিল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ও সুপরিচিত।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2712- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دخل رجل الْجنَّة بسماحته قَاضِيا ومقتضيا

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান