আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭১৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৫. রাসূলুল্লাহ্ (ﷺ) এর আযাদকৃত গোলাম হযরত আবু রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা ধারে একটি উট নিয়েছিলেন। পরে তাঁর নিকট যাকাতের কিছু উট আসল। আবু রাফি' বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লোকটির উটের বিনিময়ে একটি উট দিতে বললেন। আমি বললাম, এ উটগুলোর মধ্যে বয়সে বড় এবং উত্তম উট ব্যতীত আর কিছুই আমি পাচ্ছি না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ওকে এটিই দিয়ে দাও। কেননা মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে উত্তমভাবে পাওনা পরিশোধ করে।
(হাদীসটি মালিক, মুসলিম, আবু দাউদ এবং তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটি সহীহ বলে মন্তব্যও করছেন। নাসাঈ এবং ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি মালিক, মুসলিম, আবু দাউদ এবং তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটি সহীহ বলে মন্তব্যও করছেন। নাসাঈ এবং ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2715- وَعَن أبي رَافع مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ استسلف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بكرا فَجَاءَتْهُ إبل من الصَّدَقَة
قَالَ أَبُو رَافع فَأمرنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن أَقْْضِي الرجل بكره فَقلت لَا أجد فِي الْإِبِل إِلَّا جملا خيارا رباعيا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أعْطه إِيَّاه فَإِن خِيَار النَّاس أحْسنهم قَضَاء
رَوَاهُ مَالك وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَصَححهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ-এর যুগে বরং তার আগে আরবে সাধারণ প্রচলিত প্রথা ছিল, এক ব্যক্তি তার প্রয়োজনে অন্য ব্যক্তি হতে উট কর্জ গ্রহণ করত। আর এটা টাকা পয়সার সাথে সম্পৃক্ত ছিল না। বরং এরূপে ধার্য হত যে, এর সমবয়সী এ জাতীয় অন্য উট-এর পরিবর্তে নির্দিষ্ট সময়ে দিতে হবে। তাই রাসুলুল্লাহ ﷺ প্রথানুযায়ী এক সময় কোন লোকের নিকট হতে উট কর্জ গ্রহণ করেছিলেন। সম্ভবত নির্ধারিত সময় এলে সে তাগাদা দিতে এসেছিল। সে শিষ্টাচার ও ভদ্রতার বিপরীতে কঠোর নীতি অবলম্বন করল। সাহাবীগণের মধ্যে যারা তখন উপস্থিত ছিলেন তাঁরা তার সাথে কঠোরতা অবলম্বনের ইচ্ছা করলেন। তিনি তাঁদের বললেন, তাকে কিছু বলো না। আমার প্রতি তার অধিকার রয়েছে। পাওনাদারের শক্ত কথা বলার অধিকার আছে। তবে তোমরা তার উটের ন্যায় একটি উট ক্রয় করে তাকে দিয়ে দাও। সাহাবীগণ অনুরূপ উট খুঁজলেন। কোথাও পেলেন না; তবে বয়স ও গঠনে সেটি থেকে বড় ও উত্তম পাওয়া যাচ্ছিল। তাঁরা ফেরত এসে নবী করীম ﷺকে একথাই বললেন। তিনি বললেন, যেটি বড় ও উত্তম সেটিই ক্রয় করে তাকে দাও। সাথে সাথে বললেন, যে ব্যক্তি অধিক ভাল ও শ্রেষ্ঠ পরিশোধ করে সেই অধিক উত্তম। আলোচ্য হাদীসে উন্মতের জন্য যে শিক্ষা রয়েছে, তা কোন ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন রাখে না।
কোন প্রকারেই এটা জানা যায়নি যে, হাদীসে উল্লিখিত ব্যক্তি যে তাগাদা দিতে এসে শিষ্টাচার বিরোধী নীতি অবলম্বন করেছিল লোকটি কে ছিল? প্রবল ধারণা এটাই যে, কোন অমুসলিম ইয়াহুদী ইত্যাদি হবে।
কোন প্রকারেই এটা জানা যায়নি যে, হাদীসে উল্লিখিত ব্যক্তি যে তাগাদা দিতে এসে শিষ্টাচার বিরোধী নীতি অবলম্বন করেছিল লোকটি কে ছিল? প্রবল ধারণা এটাই যে, কোন অমুসলিম ইয়াহুদী ইত্যাদি হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)