আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৭৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৭৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির দেহ থেকে তার আত্মাটি তিনটি বিষয় থেকে মুক্ত অবস্থায় বের হবে, সে জান্নাতে প্রবেশ করবে। (বিষয় তিনটি এইঃ) গনীমতের মালে খিয়ানত, ঋণ ও অহংকার।
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন হিব্বানের শব্দমালা ইতোপূর্বেই বর্ণিত হয়েছে। হাকিমও এটি বর্ণনা করেছেন। এখানে উল্লিখিত শব্দমালা তাঁরই। হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ। তিরমিযী বলেনঃ সাঈদ ইবন আবু আরুবাহ এখানে كنز অর্থাৎ 'অবৈধ সঞ্চয়' কথাটি বর্ণনা করেছেন। আর আবু 'আওয়ানা তাঁর বর্ণনায় كبر তথা অহংকার-এর উল্লেখ করেছেন। তিরমিযী বলেনঃ সাঈদ-এর বর্ণনাটি অধিক বিশুদ্ধ। বায়হাকী তাঁর কিতাবে আবু আবদুল্লাহ অর্থাৎ হাকিম থেকে বর্ণনা করেছেন যে, এ শব্দটি ز দ্বারা পড়তে হবে। অবশ্য আবূ আওয়ানার হাদীসে এটি ر (রা) দ্বারা বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2779- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فَارق روحه جسده وَهُوَ بَرِيء من ثَلَاث دخل الْجنَّة الْغلُول وَالدّين وَالْكبر

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم لَفظه
وَالْحَاكِم وَهَذَا لَفظه وَقَالَ صَحِيح على شَرطهمَا
قَالَ التِّرْمِذِيّ قَالَ سعيد بن أبي عرُوبَة الْكَنْز يَعْنِي بالزاي وَقَالَ أَبُو عوَانَة فِي حَدِيثه الْكبر يَعْنِي بالراء
قَالَ وَرِوَايَة سعيد أصح وَقَالَ الْبَيْهَقِيّ فِي كِتَابه عَن أبي عبد الله يَعْنِي الْحَاكِم الْكَنْز مُقَيّد بالزاي وَالصَّحِيح فِي حَدِيث أبي عوَانَة بالراء
tahqiqতাহকীক:তাহকীক চলমান