আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পরিশোধ করে দেয়ার ইচ্ছায় মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ্ তার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। আর যে ব্যক্তি নষ্ট করে দেয়ার ইচ্ছায় মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন।
(হাদীসটি বুখারী, ইবন মাজাহ প্রমুখ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী, ইবন মাজাহ প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2781- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَخذ أَمْوَال النَّاس يُرِيد أداءها أدّى الله عَنهُ وَمن أَخذ أَمْوَال النَّاس يُرِيد إتلافها أتْلفه الله
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَغَيرهمَا