আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৭. হযরত বারা ইবন আযিব (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ঋণ গ্রহণকারী ব্যক্তি তার ঋণের কারণে বন্দী অবস্থায় পড়ে থাকে এবং আল্লাহর নিকট নিঃসঙ্গতার ফরিয়াদ জানায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। এর সনদে মুবারক ইবন ফুযালা নামক একজন বিতর্কিত রাবী রয়েছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2797- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صَاحب الدّين مأسور بِدِينِهِ يشكو إِلَى الله الْوحدَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِيه الْمُبَارك بن فضَالة
tahqiqতাহকীক:তাহকীক চলমান