আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮০৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ধনী ব্যক্তির পক্ষে পাওনা আদায়ে টালবাহানা করা থেকে ভীতি প্রদর্শন এবং পাওনাদারকে খুশি করার প্রতি উৎসাহ দান
২৮০৮. হযরত হামযা ইবন আবদুল মুত্তালিব (রা)-এর স্ত্রী খাওলা বিনতে কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ ঐ জাতিকে পবিত্র করেন না, যে জাতির দুর্বল লোকগণ তাদের শক্তিশালীদের থেকে নিজেদের অধিকার বেগ না পেয়ে আদায় করতে পারে না। এরপর তিনি বললেনঃ যে ব্যক্তির পাওনাদার তার নিকট থেকে সন্তুষ্ট চিত্তে ফিরে যায়, পৃথিবীর সকল প্রাণী এবং পানির মাছও তার জন্য দু'আ করতে থাকে। আর যে ব্যক্তির পাওনাদার তার নিকট থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে যায়, তার আমলনামায় প্রতিদিনে ও প্রতিরাতে, প্রতি জুমুআয়, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে যুলমের পাপ লিখা হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من مطل الْغَنِيّ وَالتَّرْغِيب فِي إرضاء صَاحب الدّين
2808- وَرُوِيَ عَن خَوْلَة بنت قيس امْرَأَة حَمْزَة بن عبد الْمطلب رَضِي الله عَنْهُمَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا قدس الله أمة لَا يَأْخُذ ضعيفها الْحق من قويها غير متعتع ثمَّ قَالَ من انْصَرف غَرِيمه عَنهُ وَهُوَ رَاض صلت عَلَيْهِ دَوَاب الأَرْض وَنون المَاء وَمن انْصَرف غَرِيمه وَهُوَ ساخط كتب عَلَيْهِ فِي كل يَوْم وَلَيْلَة وجمعة وَشهر ظلم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান