আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮১০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ধনী ব্যক্তির পক্ষে পাওনা আদায়ে টালবাহানা করা থেকে ভীতি প্রদর্শন এবং পাওনাদারকে খুশি করার প্রতি উৎসাহ দান
২৮১০. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঐ জাতি পবিত্র ও সম্মানিত হবে না যার দুর্বলদের অধিকার বিনা বেগে আদায় করা হয় না।
(হাদীসটি আবু ইয়ালা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীদের মতই। ইবন মাজাহ এ হাদীসটি একটি ঘটনার সূত্রে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ
হযরত আবু সাঈদ বলেনঃ জনৈক বেদুঈন নবী করীম (ﷺ) -এর নিকট তার পাওনা আদায়ের তাগাদা দিকে আসল। সে এসে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে কঠোর আচরণ করল, এমনকি সে বলে উঠল। তুমি যদি আমার পাওনা আদায় না কর, তাহলে আমি তোমার উপর শক্তি প্রয়োগ করব। সাহাবীগণ তাকে ধমক দিলেন এবং বললেনঃ সর্বনাশ। তুমি জান, কার সাথে কথা বলছ? লোকটি বললঃ আমি তো আমার অধিকার আদায় করতে চাচ্ছি। নবী করীম (ﷺ) তখন বললেনঃ তোমরা কেন পাওনাদারের সঙ্গে থাকছ না? অতঃপর তিনি খাওলা বিনত কায়স-এর কাছে দূত পাঠালেন এবং তাঁকে বললেন। তোমার নিকট যদি খেজুর থাকে তবে আমাকে ধার হিসাবে দাও, আমার নিকট যখন খেজুর আসবে, তোমাকে পরিশোধ করে দেব। খাওলা বললেন, ইয়া রাসুলাল্লাহ। আমার পিতামাতা আপনার উপর উৎসর্গিত হোন। আমি তাই করব। অতঃপর খাওলা তাঁকে খেজুর ধার দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বেদুঈন লোকটির পাওনা পরিশোধ করে দিলেন এবং তাকে আহার্য দ্বারা আপ্যায়ন করলেন। লোকটি বলল, আপনি আমাকে পরিপূর্ণ দিয়েছেন, আল্লাহও আপনাকে পরিপূর্ণ দান করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন। ওরা হ'ল উত্তম মানুষ (যারা পরিপূর্ণভাবে পাওনা আদায় করে দেয়)। মনে রাখবে, ঐ জাতিকে পবিত্র ও সম্মানিত করা হবে না, যার দুর্বলগণ বেগ না পেয়ে নিজেদের অধিকার আদায় করে নিতে পারে না।
(হাদীসটি বাযযার হযরত আয়েশা (রা)-এর বর্ণনা থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন। তাবারানী এটি হযরত ইবন মাসউদ (রা)-এর বর্ণনা থেকে উত্তম সূত্রে বর্ণনা করেন।)

كتاب البيوع
التَّرْهِيب من مطل الْغَنِيّ وَالتَّرْغِيب فِي إرضاء صَاحب الدّين
2810- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا قدست أمة لَا يعْطى الضَّعِيف فِيهَا حَقه غير متعتع
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح
وَرَوَاهُ ابْن مَاجَه بِقصَّة وَلَفظه قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يتقاضاه دينا كَانَ عَلَيْهِ فَاشْتَدَّ عَلَيْهِ حَتَّى قَالَ أخرج عَلَيْك إِلَّا قضيتني فانتهره أَصْحَابه فَقَالُوا وَيحك تَدْرِي من تكلم فَقَالَ إِنِّي أطلب حَقي فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم هلا مَعَ صَاحب الْحق كُنْتُم ثمَّ أرسل إِلَى خَوْلَة بنت قيس فَقَالَ لَهَا إِن كَانَ عنْدك تمر فأقرضينا حَتَّى يأتينا تمر فنقضيك فَقَالَت نعم بِأبي أَنْت وَأمي يَا رَسُول الله فاقترضه فَقضى الْأَعرَابِي وأطعمه فَقَالَ أوفيت أوفى الله لَك فَقَالَ أُولَئِكَ خِيَار النَّاس إِنَّه لَا قدست أمة لَا يَأْخُذ الضَّعِيف فِيهَا حَقه غير متعتع
رَوَاهُ الْبَزَّار من حَدِيث عَائِشَة مُخْتَصرا وَالطَّبَرَانِيّ من حَدِيث ابْن مَسْعُود بِإِسْنَاد جيد