আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৬৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কারো হক নষ্ট করার জন্য অন্যায়ভাবে যালিমের সহযোগিতা করে, সে আল্লাহ্ ও তাঁর রাসূল-এর যিম্মা থেকে মুক্ত। আর যে ব্যক্তি সুদের একটি দিরহাম ভক্ষণ করে, তা হলো তেত্রিশবার ব্যভিচারের অনুরূপ। যার দেহ সুদের সম্পদ দ্বারা বর্ধিত হয়েছে, তার জন্য জাহান্নামই উপযুক্ত।
(তাবারানীর মু'জামুস সাগীর ও মু'জামুল আওসাত গ্রন্থে বর্ণিত। তবে ইমাম বায়হাকী (র) "যে যালিমের সহযোগিতা করে" বাক্যটি উল্লেখ করেননি। তিনি বলেন, সুদের রয়েছে সত্তরাধিক স্তর। তন্মধ্যে ইসলামী শরী'আতে সর্বাপেক্ষা হাল্কা স্তর হল- নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার পাপের অনুরূপ। সুদের একটি দিরহাম পঁয়ত্রিশবার ব্যভিচারে লিপ্ত হওয়া অপেক্ষাও অধিক জঘন্য।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2863- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أعَان ظَالِما بباطل ليدحض بِهِ حَقًا فقد برىء من ذمَّة الله وَذمَّة رَسُوله وَمن أكل درهما من رَبًّا فَهُوَ مثل ثَلَاثَة وَثَلَاثِينَ زنية وَمن نبت لَحْمه من سحت فَالنَّار أولى بِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَالْبَيْهَقِيّ لم يذكر من أعَان ظَالِما وَقَالَ إِن الرِّبَا نَيف وَسَبْعُونَ بَابا أهونهن بَابا مثل من أَتَى أمه فِي الْإِسْلَام وَدِرْهَم من رَبًّا أَشد من خمس وَثَلَاثِينَ زنية
الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান