আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৬৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬৬. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে ফল কেনাবেচা করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন, কোন এলাকায় ব্যভিচার ও সুদের ব্যাপক প্রসার ঘটলে, সেখানকার লোকেরা নিজেদের উপর আল্লাহর আযাব অবধারিত করে নেয়।
(হাকিম বর্ণিত। তিনি বলেন, সনদটি সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2866- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن تشترى الثَّمَرَة حَتَّى تطعم وَقَالَ إِذا ظهر الزِّنَا والربا فِي قَرْيَة فقد أحلُّوا بِأَنْفسِهِم عَذَاب الله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান