আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৭৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৭৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মানুষের উপর এমন এক সময় আসবে যে, তাদের প্রত্যেকেই হবে সুদখোর। যে সুদ খাবে না, সেও সুদের ধুলায় ধুসরিত হবে।
(আবু দাউদ ও ইবনে মাজাহ (র) উত্তয়ে হাসান সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তবে শ্রুতির ক্ষেত্রে খানিকটা মতানৈক্য রয়েছে। জমহুরের মতে, হাসান তাঁর থেকে শুনেন নি।)
(আবু দাউদ ও ইবনে মাজাহ (র) উত্তয়ে হাসান সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তবে শ্রুতির ক্ষেত্রে খানিকটা মতানৈক্য রয়েছে। জমহুরের মতে, হাসান তাঁর থেকে শুনেন নি।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2875- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليَأْتِيَن على النَّاس زمَان لَا يبْقى مِنْهُم أحد إِلَّا أكل الرِّبَا فَمن لم يَأْكُلهُ أَصَابَهُ من غباره
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة الْحسن عَن أبي هُرَيْرَة وَاخْتلف فِي سَمَاعه وَالْجُمْهُور على أَنه لم يسمع مِنْهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة الْحسن عَن أبي هُرَيْرَة وَاخْتلف فِي سَمَاعه وَالْجُمْهُور على أَنه لم يسمع مِنْهُ
হাদীসের ব্যাখ্যা:
এ বাণী দ্বারা রাসূলুল্লাহ ﷺ-এর উদ্দেশ্য কেবল ভবিষ্যদ্বাণী করাই নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতকে এ বিষয়ে সতর্ক করা যে, এমন এক সময় আসছে যখন সুদের মহামারী সাধারণ হয়ে যাবে এবং এ থেকে বেঁচে থাকা খুবই কঠিন হবে। সুতরাং প্রত্যেক মুমিন ও মুত্তাকী ব্যক্তির জন্য এ ব্যাপারে সতর্ক থাকা চাই এবং নিজেকে এ অভিশাপ থেকে মুক্ত রাখার চিন্তা ও চেষ্টা করতে থাকবে। নিঃসন্দেহে আমাদের এ যুগই সেই যুগ, আল্লাহ তা'আলার যেসব বান্দা সুদকে অভিশাপ মনে করে আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তা থেকে বেঁচে থাকে তারা তাদের খাদ্য দ্রব্য কিম্বা পরার কাপড় সেসব ব্যবসায়ী থেকে ক্রয় করে তাদের ব্যবসার সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সুদী শৃঙ্খলে অবশ্যই আবদ্ধ। বর্তমানে কোন ব্যবসায়ীর লেন-দেনে এ থেকে বেঁচে থাকা এমনই কঠিন যেমন কঠিন বনের কোন গাছ বাতাস থেকে বেঁচে থাকা। (আল্লাহ আমাদেরকে হিফাযত করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)