আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯৩০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯৩০. হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এলো। সে বলল: ইয়া রাসূলাল্লাহ্! আমাকে এমন কাজ শিক্ষা দিন, যা আমল করে আমি জান্নাতী হতে পারি। তিনি বললেন: তোমার ভাষণ সংক্ষিপ্ত হলেও বিরাট বিষয় তুমি জিজ্ঞেস করেছ। তুমি দাস মুক্ত করবে এবং দাস খালাস করে দেবে। সে বলল, উভয়টি কি একই বস্তু নয়? তিনি বললেন: না, দাস মুক্ত করা হল, ব্যক্তিকে মুক্ত করা; আর দাস খালাস করা হল, মুক্তিদানে তোমার সাহায্য করা। দুদ্ধদায়িনী পশু ধার দেবে এবং তোমার সাথে সম্পর্ক ছিন্নকারী আত্মীয়ের প্রতিও দয়া প্রদর্শন করবে। যদি তা না পার, তবে ক্ষুধার্তকে অন্ন দেবে এবং পিপাসার্তকে পানি পান করাবে। সৎকাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি তা না পার, তবে ভাল কথা বলা ব্যতীত মুখ বন্ধ রাখবে।
(আহমাদ (র) বর্ণিত। ইবনে হিব্বানের নিজ শব্দে তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী ও অপরাপর গ্রন্থে বর্ণিত।)
(আহমাদ (র) বর্ণিত। ইবনে হিব্বানের নিজ শব্দে তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী ও অপরাপর গ্রন্থে বর্ণিত।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2930- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ إِن كنت أقصرت الْخطْبَة لقد أَعرَضت الْمَسْأَلَة أعتق النَّسمَة وَفك الرَّقَبَة
قَالَ أليستا وَاحِدَة قَالَ لَا عتق النَّسمَة أَن تنفرد بِعتْقِهَا وَفك الرَّقَبَة أَن تُعْطِي فِي ثمنهَا والمنحة الوكوف والفيء على ذِي الرَّحِم الْقَاطِع فَإِن لم تطق ذَلِك فأطعم الجائع واسق الظمآن وَأمر بِالْمَعْرُوفِ وانه عَن الْمُنكر فَإِن لم تطق ذَلِك فَكف لسَانك إِلَّا عَن خير
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ وَغَيره