আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০০৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩০০৩. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। তিন ব্যক্তির সালাত কবুল করা হয় না এবং তাদের কোন নেকআমল আসমানে উঠে না। তারা হল: ১. পলাতক গোলাম, যতক্ষণে সে তার মনিবের কাছে ফিরে না আসে এবং তার হাতে ধরা না দেয়, ২. স্ত্রী, যার উপর তার স্বামী অসন্তুষ্ট- স্বামী তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, এবং ৩. মাতাল ব্যক্তি, যতক্ষণে সে হুঁশ ফিরে না পায়। আবদুল্লাহ ইবনে (মুহাম্মাদ ইবনে আকীল সূত্রে তাবারানীর আওসাত গ্রন্থ এবং সুহায়র ইবনে মুহাম্মাদ সূত্রে ইবনে খুযায়মা ও ইবনে হিব্‌বানের সহীহ গ্রন্থে, তবে শব্দমালা ইবনে হিব্‌বানের।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
3003- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا تقبل لَهُم صَلَاة وَلَا تصعد لَهُم إِلَى السَّمَاء حَسَنَة العَبْد الْآبِق حَتَّى يرجع إِلَى موَالِيه فَيَضَع يَده فِي أَيْديهم وَالْمَرْأَة الساخط عَلَيْهَا زَوجهَا حَتَّى يرضى والسكران حَتَّى يصحو

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا من رِوَايَة زُهَيْر بن مُحَمَّد وَاللَّفْظ لِابْنِ حبَان
tahqiqতাহকীক:তাহকীক চলমান