আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০০৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রীদের একজনকে প্রধান্য দেওয়া এবং তাদের মধ্যে সুবিচার বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩০০৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের মাঝে পালা বন্টনে সুবিচার কায়েম করতেন। তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমার সাধ্যানুসারে আমি পালা বন্টন করলাম। সুতরাং যাতে তোমার শক্তি রয়েছে অথচ আমার শক্তি নেই, তুমি তাতে (অন্তরের ব্যাপারে) আমাকে ভৎসনা করো না।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ ও ইবনে হিববানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি মুরসাল এবং এটিই বিশুদ্ধ অভিমত।)
كتاب النكاح
التَّرْهِيب من تَرْجِيح إِحْدَى الزَّوْجَات وَترك الْعدْل بَينهم
3007- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يقسم فيعدل وَيَقُول اللَّهُمَّ هَذَا قسمي فِيمَا أملك فَلَا تلمني فِيمَا تملك وَلَا أملك يَعْنِي الْقلب

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ رُوِيَ مُرْسلا وَهُوَ أصح
tahqiqতাহকীক:তাহকীক চলমান