আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০১১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০১১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার কাছে প্রথমতঃ তিনজন জান্নাতী এবং তিনজন জাহান্নামীকে পেশ করা হবে। প্রথমত, তিনজন জান্নাতী লোক হল: ১. শহীদ, ২. দাস, যে উত্তমরূপে তার প্রতিপালকের ইবাদত করে এবং তার মনিবের কল্যাণ কামনা করে এবং ৩. ঐ ব্যক্তি, যে তার পরিবারকে ভিক্ষাবৃত্তি থেকে পবিত্র রাখে। দ্বিতীয়ত, তিনজন জাহান্নামী লোক হলঃ ১. স্বৈরাচারী রাজা-বাদাশাহ, ২. ধনবান ব্যক্তি, যে তার সম্পদের যাকাত আদায় করে না এবং ৩. হিংসুটে দরিদ্র ব্যক্তি।
(ইবনে খুযায়মা (র) সহীহ্ গ্রন্থ, তিরমিযী এবং ইবনে হিববান (র) অনুরূপ বর্ণনা করেন।)
(ইবনে খুযায়মা (র) সহীহ্ গ্রন্থ, তিরমিযী এবং ইবনে হিববান (র) অনুরূপ বর্ণনা করেন।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3011- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عرض عَليّ أول ثَلَاثَة يدْخلُونَ الْجنَّة وَأول ثَلَاثَة يدْخلُونَ النَّار فَأَما أول ثَلَاثَة يدْخلُونَ الْجنَّة فالشهيد وَعبد مَمْلُوك أحسن عبَادَة ربه ونصح لسَيِّده وعفيف متعفف ذُو عِيَال
وَأما أول ثَلَاثَة يدْخلُونَ النَّار فأمير مسلط وَذُو أثر من مَال لَا يُؤَدِّي حق الله فِي مَاله وفقير فخور
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَرَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان بِنَحْوِهِ
وَأما أول ثَلَاثَة يدْخلُونَ النَّار فأمير مسلط وَذُو أثر من مَال لَا يُؤَدِّي حق الله فِي مَاله وفقير فخور
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَرَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان بِنَحْوِهِ