আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৫৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৯. হযরত আমার ইবনে ইয়াসার (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনদল লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হলঃ ১. দায়ূস ২. পুরুষের বেশধারণকারী নারী এবং ৩. মদপানে অভ্যন্ত ব্যক্তি। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা মদপান অভস্তের ব্যাপারে বুঝলাম, কিন্তু দায়ূস কি? তিনি বলেন: দায়ূস হল ঐ ব্যক্তি, যে তার স্ত্রীর কাছে অন্য পুরুষের প্রবেশকে কিছু মনে করে না। আমরা বললাম, পুরুষের বেশধারণকারী নারী কেমন? তিনি বলেন, যে নারী পুরুষের বেশধারণ করে।
(তাবারানী বর্ণিত তার রাবীগণ কোন দোষে অভিযুক্ত নন।)
(তাবারানী বর্ণিত তার রাবীগণ কোন দোষে অভিযুক্ত নন।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3159- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يدْخلُونَ
الْجنَّة أبدا الديوث والرجلة من النِّسَاء ومدمن الْخمر
قَالُوا يَا رَسُول الله أما مدمن الْخمر فقد عَرفْنَاهُ فَمَا الديوث قَالَ الَّذِي لَا يُبَالِي من دخل على أَهله
قُلْنَا فَمَا الرجلة من النِّسَاء قَالَ الَّتِي تشبه بِالرِّجَالِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته لَيْسَ فيهم مَجْرُوح