আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২২৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, তোমাদের উচিত ডানহাতে আহার করা,
ডান হাতে পান করা, ডান হাতে লওয়া এবং ডান হাতে দান করা। কেননা, শয়তান বাম হাতে আহার করে,বাম হাতে পান করে, বাম হাতে দান করে এবং বাম হাতে গ্রহণ করে।
(ইবনে মাজাহ বিশুদ্ধ সনদসূত্রে বর্ণনা করেন।)
ডান হাতে পান করা, ডান হাতে লওয়া এবং ডান হাতে দান করা। কেননা, শয়তান বাম হাতে আহার করে,বাম হাতে পান করে, বাম হাতে দান করে এবং বাম হাতে গ্রহণ করে।
(ইবনে মাজাহ বিশুদ্ধ সনদসূত্রে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3224- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ليَأْكُل أحدكُم بِيَمِينِهِ وَيشْرب
بِيَمِينِهِ وليأخذ بِيَمِينِهِ وليعط بِيَمِينِهِ فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بِشمَالِهِ وَيُعْطِي بِشمَالِهِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
بِيَمِينِهِ وليأخذ بِيَمِينِهِ وليعط بِيَمِينِهِ فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بِشمَالِهِ وَيُعْطِي بِشمَالِهِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)