আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫১৫
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫১৫. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। মানব অন্তরে গুনাহ প্রবণতা বারবার চাঁটাইর পাতার ন্যায় ফিরে ফিরে আসে। এরপর যার অন্তর গুনাহর স্বাদ গ্রহণ করে, তার অন্তরে একটি কালো দাগ বসে যায়। আর যে ব্যক্তি গুনাহকে ঘৃণা করে, তার অন্তরে একটি জ্যোতিময় দাগ বসে যায়, এমন কি দুই অন্তরের একটি শ্বেত পাথরের ন্যায় উজ্জ্বল হয়। ফলে, পৃথিবী বিলয় না হওয়া পর্যন্ত তাকে গুনাহ ক্ষতি করতে পারে না। অপর অন্তরটি কৃষ্ণ পাথরের ন্যায়। আর তা ঐ পানির পাত্রের ন্যায়, যা উপুড় অবস্থায় আছে। সে কোন ভাল কাজকে ভালো মনে করে না এবং মন্দকাজকে মন্দ মনে করে না; সে কেবল তার প্রবৃত্তির পসন্দসই কাজ করে।
(মুসলিম ও অন্যান্যাগণ হাদীসটি বর্ণনা করেন।
مجخيا গড়িয়ে পড়া, কারো কারো মতে, তলা ফুটো গ্লাস। হাদীসের মর্ম হচ্ছে এইঃ যখন কোন বান্দা গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরের ঈমানী নূর এবং মন্দকাজ প্রতিরোধক ক্ষমতা রহিত হয়ে যায়। কেননা, পানির পাত্র কাৎ হয়ে পড়লে অথবা ফুটো হলে পাত্রের মধ্যস্থ পানি বেরিয়ে পড়ে।)

كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3515- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول تعرض الْفِتَن على الْقُلُوب كالحصير عودا عودا فَأَي قلب أشربها نكتت فِيهِ نُكْتَة سَوْدَاء وَأي قلب أنكرها نكتت فِيهِ نُكْتَة بَيْضَاء حَتَّى تصير على قلبين على أَبيض مثل الصَّفَا فَلَا تضره فتْنَة مَا دَامَت السَّمَوَات وَالْأَرْض وَالْآخر أسود مربادا كالكوز مجخيا لَا يعرف مَعْرُوفا وَلَا يُنكر مُنْكرا إِلَّا مَا أشْرب من هَوَاهُ
رَوَاهُ مُسلم وَغَيره
قَوْله مجخيا هُوَ بميم مَضْمُومَة ثمَّ جِيم مَفْتُوحَة ثمَّ خاء مُعْجمَة مَكْسُورَة يَعْنِي مائلا وَفَسرهُ بعض الروَاة بِأَنَّهُ المنكوس
وَمعنى الحَدِيث أَن الْقلب إِذا افْتتن وَخرجت مِنْهُ حُرْمَة الْمعاصِي والمنكرات خرج مِنْهُ نور الْإِيمَان كَمَا يخرج المَاء من الْكوز إِذا مَال أَو انتكس