আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৪৩
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৩. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের দোষ-ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষত্রুটি প্রকাশ করে দেয়, আল্লাহ্ তার দোষ-ত্রুটি প্রকাশ করে দেবেন, এমন কি তার ঘরেও তার দোষ-চর্চা হতে থাকবে।
(ইমাম ইবনে মাজা উত্তম সনদে বর্ণনা করেন।)
(ইমাম ইবনে মাজা উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3543- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ستر عَورَة أَخِيه ستر الله عَوْرَته يَوْم الْقِيَامَة وَمن كشف عَورَة أَخِيه الْمُسلم كشف الله عَوْرَته حَتَّى يَفْضَحهُ بهَا فِي بَيته
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম ভাইকে কষ্ট দেয়া, তাদের নিন্দা করা এবং তাদের দোষত্রুটি অনুসন্ধান করা ঈমানদার ব্যক্তির জন্য শোভনীয় কাজ নয়। যাদের অন্তরে ঈমানের আলো প্রজ্জ্বলিত, তারা কখনো এ ধরনের অশোভনীয় এবং গর্হিত কাজ করতে পারে না। যদি কোন মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে, সে মুখে মুখে কালেমা উচ্চারণ করলেও তার অন্তরে ঈমানের নূর পৌঁছেনি। কোন বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি থাকলে সে কখনো অন্যের ছিদ্র অনুসন্ধান করতে পারে না। কারণ যে তার ভাইয়ের সম্মান বিনষ্ট করবে, তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবেন এবং তাকে অপমানিত ও লজ্জিত করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)