আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭০৩
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৩. হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যদি তার ও জান্নাতের মধ্যে প্রতিবন্ধকতা রাখতে না চায়, তবে সে যেন কোন মুসলিমের রক্ত দ্বারা তার হাত রঞ্চিত না করে, যেভাবে'সে মুরগী যবাই করে। যখনই সে জান্নাতের দরজাসমূহের কোন একটি দ্বারা প্রবেশ করতে চাইবে, তখন আল্লাহ্ তাঁর ও জান্নাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবেন। তোমাদের মধ্যকার কেউ যদি তার উদরকে হারাম থেকে পবিত্র রাখতে চায়, সে যেন তা করে। কেননা, (পাপী) মানুষের প্রথম দুর্গন্ধ নির্গত হবে তার পেট থেকে।
(তাবারানী বর্ণিত। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত, বায়হাকী মারফু' ও মাওকুফ সনদ সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন: বিশুদ্ধ অভিমত অনুযায়ী হাদীসটি মাওকুফ সনদ সূত্রে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3703- وَعَن جُنْدُب بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اسْتَطَاعَ مِنْكُم أَن لَا يحول بَينه وَبَين الْجنَّة ملْء كف من دم امرىء مُسلم أَن يهريقه كَمَا يذبح بِهِ دجَاجَة كلما تعرض لباب من أَبْوَاب الْجنَّة حَال الله بَينه وَبَينه وَمن اسْتَطَاعَ مِنْكُم أَن لَا يَجْعَل فِي بَطْنه إِلَّا طيبا فَلْيفْعَل فَإِن أول مَا ينتن من الْإِنْسَان بَطْنه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَالْبَيْهَقِيّ مَرْفُوعا هَكَذَا وموقوفا وَقَالَ الصَّحِيح أَنه مَوْقُوف
tahqiqতাহকীক:তাহকীক চলমান