আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১৫
অধ্যায়ঃ হদ্দ
আত্মহত্যার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে পাহাড়ের উপর থেকে সর্বদা পড়ে আত্মহত্যা করতে থাকবে। আর যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, তার হাতে বিষ থাকবে যার দ্বারা সে আত্মহত্যা করতে থাকবে। আর যে ব্যক্তি কোন অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তার হাতে সেই অস্ত্র থাকবে এবং সে ঐ অস্ত্র দ্বারা নিজকে হত্যা করতে থাকবে।
(বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণিত। তিরমিযী শরীফে শব্দমালার আগপর রয়েছে। নাসাঈ ও আবু দাউদ বর্ণিত। আবু দাউদের শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, জাহান্নামে তার হাতে সেই বিষ থাকবে, যা দিয়ে সে বারবার আত্মহত্যা করতে থাকবে।"
تردی নিজকে পাহাড় থেকে নিক্ষেপ করে অথবা অন্য কোন উপায়ে আত্মহত্যা করা।
يتوجابها সে অস্ত্র দ্বারা নিজকে আঘাত করবে।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل الْإِنْسَان نَفسه
3715- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تردى من جبل فَقتل نَفسه فَهُوَ فِي نَار جَهَنَّم يتردى فِيهَا خَالِدا مخلدا فِيهَا أبدا وَمن تحسى سما فَقتل نَفسه
فسمه فِي يَده يتحساه فِي نَار جَهَنَّم خَالِدا مخلدا فِيهَا أبدا وَمن قتل نَفسه بحديدة فحديدته فِي يَده يتوجأ بهَا فِي نَار جَهَنَّم خَالِدا مخلدا فِيهَا أبدا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ بِتَقْدِيم وَتَأْخِير وَالنَّسَائِيّ
وَلأبي دَاوُد وَمن حسا سما فسمه فِي يَده يتحساه فِي نَار جَهَنَّم
تردى أَي رمى بِنَفسِهِ من الْجَبَل أَو غَيره فَهَلَك
يتوجأ بهَا مهموزا أَي يضْرب بهَا نَفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান