আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৮৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমাদের পূর্বের উম্মাতের তিন ব্যক্তি তাদের পারিবারিক কাজে বের হয়। পথিমধ্যে তাদেরকে বৃষ্টিতে পায়। তখন তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এ সময় গুহার মুখে একটি পাথর পতিত হয়। তখন তারা একে অন্যকে বলতে থাকে। তোমাদের চিহ্ন মিটে গেল এবং একটি পাথর গর্তের মুখে পতিত হল। আল্লাহ্ ছাড়া তোমাদের অবস্থান সম্পর্কে কেউ অবহিত নয়। কাজেই, তোমরা আল্লাহর নিকট উত্তম আমল দ্বারা দু'আ কর। তখন তাদের একজন বলল: হে আল্লাহ্! নিশ্চয়ই তোমার জানা আছে যে, আমার এক প্রেমাস্পদ ছিল, যাকে আমি খুব ভালবাসতাম। আমি তাকে (একান্তে) পেতে চাইলাম। সে তা অস্বীকার করল। এরপর আমি তার জন্য নির্দিষ্ট দানের ব্যবস্থা করলাম। যখন সে তার নিজকে আমার নিকটবর্তী করে দিল, (তোমার ভয়ে) আমি তাকে ছেড়ে দিলাম। যদি তুমি জান যে, আমি একমাত্র তোমার রহমতের আশায় ও শাস্তির ভয়ে তা করেছি, তাহলে তুমি আমাদের পথ খুলে দাও। তখন পাথরটি তিন ভাগের একভাগ করে গেল। অপর এক ব্যক্তি বলল: হে আল্লাহ্! তুমি নিশ্চয়ই জান যে, আমার পিতামাতা ছিল। আমি তাদের পাত্রে দুধ ভরে দিতাম। একদিনের ঘটনা, আমি এসে দেখি তাঁরা উভয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগ্রত না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকি। অবশেষে তাঁরা জেগে দু'জনেরই দুধ পান করে নেন। যদি তুমি জান যে, আমি এ কাজ তোমার রহমতের আশায় ও শাস্তির ভয়ে করেছি, তাহলে তুমি আমাদের বিপদমুক্ত কর। তখন পাথরটি (আরও) এক তৃতীয়াংশ সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল: হে আল্লাহ্! নিশ্চয়ই তুমি জান যে, আমি কাজের জন্য একজন মজুর নিয়োগ করেছিলাম। সে দিনের অর্ধেক পর্যন্ত আমার কাজ করে এবং আমি তার পরিশ্রমিক দিয়ে দেই। কিন্তু সে রাগ করে তা নেয় নি। পরে আমি পূর্ণ দিনের দাম রেখে তা বিনিয়োগ করলাম, এমন কি তা দিয়ে বিভিন্ন ধরনের মাল পুঞ্জিভূত হল। এরপর সে তার পারিশ্রমিক কোন একদিন চেয়ে বসল। আমি বললাম: তুমি এ সব নিয়ে যাও। আমি ইচ্ছা করলে তাকে প্রথম একদিনের মজুরী দিতে পারতাম। যদি তুমি জান যে, আমি এক কাজ তোমার রহমতের আশা ও শাস্তির ভয়ে করেছি, তাহলে আমাদের বিপদ দূর করে দাও। তখন পাথরটি (পুরোপুরি) সরে গেল এবং তারা হেঁটে হেঁটে গুহা থেকে বেরিয়ে এলো।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3785- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج ثَلَاثَة فِيمَن كَانَ قبلكُمْ يرتادون لأهلهم فَأَصَابَتْهُمْ السَّمَاء فلجؤوا إِلَى جبل فَوَقَعت عَلَيْهِم صَخْرَة فَقَالَ بَعضهم لبَعض عَفا الْأَثر وَوَقع الْحجر وَلَا يعلم بمكانكم إِلَّا الله فَادعوا الله بأوثق أَعمالكُم فَقَالَ أحدهم اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَت لي امْرَأَة تعجبني فطلبتها فَأَبت عَليّ فَجعلت لَهَا جعلا فَلَمَّا قربت نَفسهَا تركتهَا فَإِن كنت تعلم أَنِّي إِنَّمَا فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الآخر اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَ لي والدان وَكنت أحلب لَهما فِي إنائهما فَإِذا أتيتهما وهما نائمان قُمْت حَتَّى يستيقظا فَإِذا استيقظا شربا فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الثَّالِث اللَّهُمَّ إِن كنت تعلم أَنِّي اسْتَأْجَرت أَجِيرا يَوْمًا فَعمل لي نصف النَّهَار فأعطيته أجرا فسخطه وَلم يَأْخُذهُ فوفرتها عَلَيْهِ حَتَّى صَار من كل المَال ثمَّ جَاءَ يطْلب أجره فَقلت خُذ هَذَا كُله وَلَو شِئْت لم أعْطه إِلَّا أجره الأول فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ الْحجر وَخَرجُوا يتماشون

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান