আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৭০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৭০. মুত্তালিব ইবনে আবদুল্লাহ আল-মাখযুম (র) থেকে বর্ণিত। তিন বলেন: একদা আমি নবী (ﷺ)-এর সহধর্মীণী হযরত উম্ম সালামা (রা)-এর নিকট গেলাম। তিনি আমাকে বলেন, হে প্রিয় বৎস! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে যা বলতে শুনেছি, তার একটি হাদীস তোমাকে কি অবহিত করব না? আমি বললামঃ হে আম্মাজান! অবশ্যই। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি দু'টি মেয়ে অথবা দু'বোনের জন্য অথবা দু'জন নিকট আত্মীয়ের জন্য, যতক্ষণে তারা অমুখাপেক্ষী না হয়, তাদের জন্য সম্পদ ব্যয় করে, তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের পর্দা স্বরূপ হবে।
(আহমাদ ও তাবারানী বর্ণিত।
النفقة على البنات অনুচ্ছেদে অনুরূপ বহু হাদীস পেছনে অতিবাহিত হয়েছে।)
(আহমাদ ও তাবারানী বর্ণিত।
النفقة على البنات অনুচ্ছেদে অনুরূপ বহু হাদীস পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3870- وَرُوِيَ عَن الْمطلب بن عبد الله المَخْزُومِي قَالَ دخلت على أم سَلمَة رَضِي الله عَنْهَا زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا بني أَلا أحَدثك بِمَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قلت بلَى يَا أمه
قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أنْفق على بنتين أَو أُخْتَيْنِ أَو ذواتي قرَابَة يحْتَسب النَّفَقَة عَلَيْهِمَا حَتَّى يغنيهما من فضل الله أَو يكفيهما كَانَتَا لَهُ سترا من النَّار
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَتقدم لهَذَا الحَدِيث نَظَائِر فِي النَّفَقَة على الْبَنَات