আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৭৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৭৬. হযরত ইমরান ইবনে হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহ নিজের জন্য এই দীন মনোনীত করেছেন। কাজেই, এ দীনের উপযুক্ত কেবল দানশীল ও সচ্চরিত্রবান ব্যক্তি।
সাবধান! তোমরা উপরোক্ত দু'টি গুণ দ্বারা তোমাদের দীনকে সুশোভিত কর।
(তাবারানীর আওসাত গ্রন্থ এবং ইস্পাহানী বর্ণিত। তবে তার বর্ণনায় রয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একদা আমার নিকট জিব্রাঈল (আ) এসে বলেনঃ হে মুহাম্মাদ! আল্লাহ্ এই দীনকে নির্বাচন করেছেন।" পরে তিনি উপরোক্ত শব্দযোগে বর্ণনা করেন।)

كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3976- وَرُوِيَ عَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله استخلص هَذَا الدّين لنَفسِهِ فَلَا يصلح لدينكم إِلَّا السخاء وَحسن الْخلق أَلا فزينوا دينكُمْ بهما
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَاءَنِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد إِن الله استخلص هَذَا الدّين فَذكره بِلَفْظِهِ