আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৭৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৭৯. হযরত উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদা আল্লাহ তা'আলা আমার বন্ধু জিব্রাঈল (আ)-কে ইবরাহীম (আ)-এর নিকট প্রেরণ করেন। তিনি তাঁকে বলেন: হে ইব্‌রাহীম! আমি তোমাকে এজন্য বন্ধুরূপে গ্রহণ করি নি যে, তুমি অন্যদের চেয়ে অধিক ইবাদত-গুযার। বরং আমি যখন মু'মিনদের অন্তবের প্রতি লক্ষ্য করলাম, তখন তোমার অন্তর অপেক্ষা করো অন্তর অধিক দানশীল পেলাম না।
(আবু শায়খ কিতাবুল সাওয়াব গ্রন্থে বর্ণনা করেন এবং তাবারানী।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3979- وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله تبَارك وَتَعَالَى بعث حَبِيبِي جِبْرِيل عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام إِلَى إِبْرَاهِيم عَلَيْهِمَا السَّلَام فَقَالَ لَهُ يَا إِبْرَاهِيم إِنِّي لم أتخذك خَلِيلًا على أَنَّك أعبد عباد لي وَلَكِن اطَّلَعت على قُلُوب الْمُؤمنِينَ فَلم أجد قلبا أسخى من قَلْبك

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَالطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান