আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৯৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৭. হযরত ইবনে উমার (রা) থেকে এককভাবে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে, যে দিন মানুষের পা কম্পিত হবে, সেদিন আল্লাহ তার পা স্থির রাখবেন।
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3997- وَرُوِيَ أَيْضا عَن ابْن عمر وَحده رَضِي الله عَنْهُمَا أَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعَان عبدا فِي حَاجته ثَبت الله لَهُ مقَامه يَوْم تَزُول الْأَقْدَام
tahqiqতাহকীক:তাহকীক চলমান