আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৪০০০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৪০০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটাতে এগিয়ে আসে, তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ্ তাকে সত্তরটি নেকী দান করেন এবং সত্তরটি গুনাহ মাফ করে দেন, যে স্থান থেকে রওনা হয়েছে পুনরায় সেস্থানে ফিরে আসা পর্যন্ত তা অব্যাহত থাকে। যদি সে তার প্রয়োজন নিজ হাতে মিটায়ে দেয়, তবে সে সদ্য প্রসূত সন্তান, যাকে তার মা আজ প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এমতাবস্থায় মৃত্যুবরণ করলে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
(ইবনে আবদু দুনিয়া اصطناع المعروف অধ্যায়ে উল্লিখিত হাদীসটি বর্ণনা করেন ও ইস্পাহানী।)
(ইবনে আবদু দুনিয়া اصطناع المعروف অধ্যায়ে উল্লিখিত হাদীসটি বর্ণনা করেন ও ইস্পাহানী।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
4000 - وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَشى فِي حَاجَة أَخِيه الْمُسلم كتب الله لَهُ بِكُل خطْوَة سبعين حَسَنَة ومحا عَنهُ سبعين سَيِّئَة إِلَى أَن يرجع من حَيْثُ فَارقه فَإِن قضيت حَاجته على يَدَيْهِ خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه وَإِن هلك فِيمَا بَين ذَلِك دخل الْجنَّة بِغَيْر حِسَاب
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف والأصبهاني
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف والأصبهاني