আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০১৬
অধ্যায়ঃ শিষ্টাচার
অধ্যায়: শিষ্টাচার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়।
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
৪০১৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। ঈমান মানুষকে জান্নাতে প্রবেশ করায়। আর অশ্লীল কথা হচ্ছে দুশ্চরিত্রের একটি শাখা এবং দুশ্চরিত্র (মানুষকে) জাহান্নামে প্রবেশ করায়।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ। তিরমিযী ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ। ইমাম তিরমিহী (র) বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ। তিরমিযী ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ। ইমাম তিরমিহী (র) বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الأدب
كتاب الْأَدَب وَغَيره
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
4016- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحيَاء من الْإِيمَان وَالْإِيمَان فِي الْجنَّة وَالْبذَاء من الْجفَاء والجفاء فِي النَّار
رَوَاهُ أَحْمد
وَرِجَاله رجال الصَّحِيح وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ أَحْمد
وَرِجَاله رجال الصَّحِيح وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
হায়া ঈমানী জিনিস। যে ব্যক্তি ঈমানী উপাদানের বিকাশ করে, সে জান্নাতের রাস্তা পরিষ্কার করে। যে আল্লাহকে লজ্জা করে, মন্দ কাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করবেন। অশ্লীলতা মন্দ আচরণ ও মন্দ চরিত্র থেকে সৃষ্ট। যে দুনিয়ার যিন্দেগীতে মন্দ আচরণ করে, সে আখিরাতের যিন্দেগীতে কঠিন বিপদের সম্মুখীন হবে। আল্লাহ তাকে আগুনের আযাব দিবেন।
হায়ার বিপরীত অশ্লীলতা এবং জান্নাতের বিপরীত জাহান্নাম। হায়ার মালিক জান্নাতের মালিক এবং অশ্লীলতার অধিকারী জাহান্নামের অধিকারী।
হায়ার বিপরীত অশ্লীলতা এবং জান্নাতের বিপরীত জাহান্নাম। হায়ার মালিক জান্নাতের মালিক এবং অশ্লীলতার অধিকারী জাহান্নামের অধিকারী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)