আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম চরিত্রের অধিকারী, সেই আমার নিকট কিয়ামতের দিন স্থান হিসেবে সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নিকটতম।
আল-হাদীস।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান।)
আল-হাদীস।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4041- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن من أحبكم إِلَيّ وأقربكم مني مَجْلِسا يَوْم الْقِيَامَة أحسنكم أَخْلَاقًا الحَدِيث
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীসের ব্যাখ্যা:
হুসনে আখলাক দুনিয়া ও আখিরাতের যাবতীয় মঙ্গলের উৎস। ইশকে রাসুলের সমুদ্রে যারা আকণ্ঠ নিমজ্জিত থাকতে চান, তাদের উচিত হবে আচরণকে সুন্দর করা। আখলাকের উৎকর্ষ সাধন না করে আল্লাহর রাসুলের ভালবাসার সুউচ্চ মনযিল লাভ করা যাবে না। যারা যিন্দেগীতে আখলাকের দিক থেকে উত্তম হবেন তারা দুনিয়াতে নবীজীর প্রিয়তম এবং আখিরাতে তাঁর নিকটতম থাকবেন। দয়াময় আল্লাহ আমাদেরকে হুসনে আখলাকের তওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)