আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৫৬
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৫৬. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। (তিনি বলেন,): একদা রাসূলুল্লাহ (ﷺ) ঘরে প্রবেশের অনুমতি সম্পর্কে জিজ্ঞাসিত হন। তখন তিনি বলেন। অনুমতি নেওয়ার পূর্বে যদি কেউ ভেতরে তাকায় এবং সালাম না দেয়, তবে তাতে অনুমতি হল না। পক্ষান্তরে তার রবের নাফরমানী করল।
(তাবারানী (র) ইসহাক ইবনে ইয়াহইয়া থেকে, তিনি হযরত উবাদা (রা) থেকে বর্ণনা করেন। তবে তিনি তার থেকে হাদীসটি শুনেন নি এবং তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4156- وَعَن عبَادَة يَعْنِي ابْن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ عَن الاسْتِئْذَان فِي الْبيُوت فَقَالَ من دخلت عينه قبل أَن يسْتَأْذن وَيسلم فَلَا إِذن وَقد عصى ربه

رَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث إِسْحَاق بن يحيى عَن عبَادَة وَلم يسمع مِنْهُ وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান