আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৬০
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৬০. হযরত আবদুল্লাহ্ ইবনে বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: পেছনের দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না বরং তোমরা ঘরের সামনের প্রশস্ত দরজা দিয়ে প্রবেশের অনুমতি প্রার্থনা করবে। যদি অনুমতি দেয়া হয়, তবে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে।
(ইমাম তাবারানী (র) তাঁর কাবীর গ্রন্থে কয়েকটি সনদে বর্ণনা করেন। তবে তার মধ্যে একটি সনদ উত্তম।)
(ইমাম তাবারানী (র) তাঁর কাবীর গ্রন্থে কয়েকটি সনদে বর্ণনা করেন। তবে তার মধ্যে একটি সনদ উত্তম।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4160- وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَأْتُوا الْبيُوت من أَبْوَابهَا وَلَكِن ائتوها من جوانبها فَاسْتَأْذنُوا فَإِن أذن لكم فادخلوا وَإِلَّا فَارْجِعُوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طرق أَحدهَا جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طرق أَحدهَا جيد