আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
ক্রোধের প্রতি ভীতি প্রদর্শন এবং তা দূর করা ও সংবরণ করার প্রতি অনুপ্রেরণা এবং ক্রোধের সময় করণীয়
৪১৯২. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ক্রোধকে সংবরণ করা সর্বোত্তম বীরত্ব।
(ইবনে মাজা ও তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণযোগ্য।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَضَب وَالتَّرْغِيب فِي دَفعه وكظمه وَمَا يفعل عِنْد الْغَضَب
4192- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من جرعة أعظم عِنْد الله من جرعة غيظ كظمها عبد ابْتِغَاء وَجه الله

رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলা তাঁর বান্দার উপর অশেষ মেহেরবান। প্রতি পদে পদে তিনি বান্দাকে সওয়াব দান করেন। শয়তানের প্ররোচনায় উত্তেজিত বান্দা যখন তার উত্তেজনাকে দমন করে এবং আল্লাহকে সন্তষ্ট করার জন মন্দ পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাঁর বান্দাকে সওয়াব দান করেন। আল্লাহ তার বান্দার এ কাজকে খুব বেশি পসন্দ করেন এবং তাকে প্রতিদান হিসেবে নিয়ামতভরা জান্নাত দান করবেন। নিয়ামতভরা জান্নাত যাদেরকে দেয়া হবে, তাদের মধ্যে মানুষের অপরাধ ক্ষমাকারী এবং রাগ দমনকারীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরআন শরীফে তাদের সম্পর্কে বলা হয়েছে:
والكاظمين الغيظ وَالْعَافِينَ عَنِ النَّاسِ
-"(তারা) রাগ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারী।"

বলা বাহুল্য, যেসব নেক ও বিশ্বাসী বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাগ দমন করেন, তারা যে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী তা নবী করীম ﷺ আলোচ্য হাদীসে ঘোষণা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪১৯২ | মুসলিম বাংলা