আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৯৯
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪১৯৯. হযরত আবু আইউব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলমানের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। উভয়ের সাক্ষাৎ হলে একে অন্য থেকে ঘাড় ফিরিয়ে নেয়। উভয়ের মধ্যে ঐ ব্যক্তি উত্তম, যে আগে সালাম দেয়।
(মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী ও আবু দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4199- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل لمُسلم أَن يهجر أَخَاهُ فَوق ثَلَاث لَيَال يَلْتَقِيَانِ فَيعرض هَذَا ويعرض هَذَا وخيرهما الَّذِي يبْدَأ بِالسَّلَامِ

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান