আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০৫. হযরত আবু আইউব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা পরস্পরে পৃষ্ঠপ্রদর্শন করবে না এবং পারস্পরিক সম্পর্ক ছিন্ন করবে না বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তিন দিন সম্পর্ক ছিন্ন রাখা গুনাহের কাজ। তারা উভয়ে বাক্যালাপ করলে ভাল। আর যতদিন তারা বাক্যালাপ না করবে, আল্লাহ্ ততদিন তাদের থেকে ফিরে থাকবেন।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনায় আবদুল্লাহ্ ইব্ন আবদুল আযীয লায়সী (র) ব্যতীত অন্য বর্ণনাকারগণ বিশ্বস্ত।)
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনায় আবদুল্লাহ্ ইব্ন আবদুল আযীয লায়সী (র) ব্যতীত অন্য বর্ণনাকারগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4205- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تدابروا وَلَا تقاطعوا وَكُونُوا عباد الله إخْوَانًا هجر الْمُؤمنِينَ ثَلَاثًا فَإِن تكلما وَإِلَّا أعرض الله عز وَجل عَنْهُمَا
حَتَّى يتكلما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن عبد الْعَزِيز اللَّيْثِيّ
حَتَّى يتكلما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن عبد الْعَزِيز اللَّيْثِيّ