আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২১১
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২১১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার সকলের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এ সময় আল্লাহ মুশরিক ব্যতীত তাঁর সকল বান্দাকে ক্ষমা করেন। কেবলমাত্র ঐ ব্যক্তিকে ক্ষমা করেন না, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা পোষণ করেন। এরপর আল্লাহ বলেন। উভয়কে ছেড়ে দাও, যতক্ষণে তারা পরস্পরে সংশোধন না হয়।
(মালিক, মুসলিম নিজ শব্দে, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজা অনুরূপ বর্ণনা করেন।)
(মালিক, মুসলিম নিজ শব্দে, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজা অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4211- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعرض الْأَعْمَال فِي كل اثْنَيْنِ وخميس فَيغْفر الله عز وَجل فِي ذَلِك الْيَوْم لكل امرىء لَا يُشْرك بِاللَّه شَيْئا إِلَّا امْرُؤ كَانَت بَينه وَبَين أَخِيه شَحْنَاء فَيَقُول اتْرُكُوا هذَيْن حَتَّى يصطلحا
رَوَاهُ مَالك وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه بِنَحْوِهِ
رَوَاهُ مَالك وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه بِنَحْوِهِ
হাদীসের ব্যাখ্যা:
সপ্তাহে দু'দিন আল্লাহ সুবহানাহুর সমীপে তাঁর বান্দাদের আমল পেশ করা হয়। যেসব মু'মিন বান্দা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। কিন্তু যারা পরস্পর শত্রুতা পোষণ করে বা পরস্পর ঘৃণা-বিদ্বেষ পোষণ করে, তাদের পারস্পরিক বিরোধ মীমাংসিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করেন না। তাই শয়তানের প্ররোচনায় দু'জন মুসলমানের মধ্যে কোন বিরোধ বাঁধলে তা সত্বর মীমাংসা করা উভয় ব্যক্তির কর্তব্য। যদি তাদের কোন ব্যক্তি বিরোধ মীমাংসা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে সে সওয়াব পাবে। যদি আন্তরিকতা থাকা সত্ত্বেও তার প্রচেষ্টা সফল না হয় অর্থাৎ অপর ভাইকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়, তাহলেও সে গুনাহগার হবে না। যে আল্লাহ ও তাঁর রাসুলকে মহব্বত করে, সে কখনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা করতে পারে না; বরং কোন কারণে মুসলমান ভাই নারায হলে তাকে শীঘ্র সন্তষ্ট করা ঈমানদার ব্যক্তির কর্তব্য। এ ব্যাপারে যে নিজের প্রভাব-প্রতিপত্তি, সম্মান এবং ব্যক্তিত্বের উপর বেশি গুরুত্ব আরোপ করে, সে সহজে অন্যের সাথে বিরোধ মীমাংসা করতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)