আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের মধ্যে মীমাংসা করার প্রতি অনুপ্রেরণা
৪২৮৩. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমল হিসেবে সালাত, পরস্পরের মধ্যে সন্ধি স্থাপন এবং মুসলমানদের মধ্যে অত্যাচারী শাসককে সৎপথে পরিচালিত হওয়ার জন্য উপদেশ দেওয়ার চেয়ে উত্তম কাজ আর নেই।
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْإِصْلَاح بَين النَّاس
4283- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا عمل شَيْء أفضل
من الصَّلَاة وَإِصْلَاح ذَات الْبَين وَخلق جَائِر بَين الْمُسلمين

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান