আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও ক্ষমা করে না, তার প্রতি ভীতি প্রদর্শন
৪২৯২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি কি তোমাদের মধ্যকার নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কিরাম বলেনঃ জ্বি-হাঁ, ইয়া রাসূলাল্লাহ্। যদি আপনি চান। তিনি বলেন: তোমাদের মধ্যে ঔ ব্যক্তি নিকৃষ্ট, যে আত্মম্ভরিতা হেতু নির্জন বাস করে, নিজের দাস-দাসীকে প্রহার করে এবং দান-খয়রাত হতে বিরত থাকে। এদের চেয়েও নিকৃষ্ট লোকদের সম্পর্কে কি আমি তোমাদের অবহিত কবর না? জ্বি-হাঁ, ইয়া রাসূলাল্লাহ্। যদি আপনি চান। তিনি বলেনঃ যে ব্যক্তি মানুষকে নিন্দা করে, আর মানুষও তাকে ঘৃণা করে। এরপর তিনি বলেনঃ এর চেয়েও নিকৃষ্ট লোক সম্পর্কে কি আমি তোমাদের অবহিত করব না? সাহাবায়ে কিরাম বলেনঃ জ্বি-যাঁ, ইয়া রাসুলাল্লাহ্। যদি আপনি চান। তিনি বলেনঃ যে ব্যক্তি ক্ষুদ্র অপরাধকে বড় করে দেখে, ক্ষমা চাইলেও (অপাধ) ক্ষমা করে না এবং ভুল-ত্রুটি ক্ষমা করে না। তিনি বলেনঃ আমি কি এর চেয়েও অধিক নিকৃষ্ট লোক সম্পর্কে তোমাদের অবহিত করব না? সাহাবায়ে কিরাম বলেন। জ্বি-হাঁ। ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলেন: যার থেকে কখনো কোন কল্যাণের আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে নিজকে নিরাপদ মনে করা যায় না।
(তাবারানী ও অন্যান্য গ্রন্থে বর্ণিত।)
(তাবারানী ও অন্যান্য গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يعْتَذر إِلَى الْمَرْء أَخُوهُ فَلَا يقبل عذره
4292- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بشراركم قَالُوا بلَى إِن شِئْت يَا رَسُول الله قَالَ إِن شِرَاركُمْ الَّذِي ينزل وَحده ويجلد عَبده وَيمْنَع رفده أَفلا أنبئكم بشر من ذَلِك قَالُوا بلَى إِن شِئْت يَا رَسُول الله
قَالَ من يبغض النَّاس ويبغضونه قَالَ أَفلا أنبئكم بشر من ذَلِك قَالُوا بلَى إِن شِئْت يَا رَسُول الله
قَالَ الَّذين لَا يقيلون عَثْرَة وَلَا يقبلُونَ معذرة وَلَا يغتفرون ذَنبا
قَالَ أَفلا أنبئكم بشر من ذَلِك قَالُوا بلَى يَا رَسُول الله
قَالَ من لَا يُرْجَى خَيره وَلَا يُؤمن شَره
رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره
قَالَ من يبغض النَّاس ويبغضونه قَالَ أَفلا أنبئكم بشر من ذَلِك قَالُوا بلَى إِن شِئْت يَا رَسُول الله
قَالَ الَّذين لَا يقيلون عَثْرَة وَلَا يقبلُونَ معذرة وَلَا يغتفرون ذَنبا
قَالَ أَفلا أنبئكم بشر من ذَلِك قَالُوا بلَى يَا رَسُول الله
قَالَ من لَا يُرْجَى خَيره وَلَا يُؤمن شَره
رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره