আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩০১
অধ্যায়ঃ শিষ্টাচার
চোগলখুরী করার প্রতি ভীতি প্রদর্শন
৪৩০১. হযরত আবদুর রহমান ইবনে গানম (রা) থেকে মারফু' সূত্রে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: আল্লাহর বান্দাদের মধ্যে ঐ সকল লোক উত্তম, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট-ঐ সকল লোক, যারা চোগলখুরী করে বেড়ায়, দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটায় এবং যারা সতী-সাধবী রমনীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়ার সুযোগ খুঁজে বেড়ায়।
(আহমাদ (র) শাহর হতে বর্ণনা করেন। হাদীসের বাকী বর্ণনাসূত দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ। আবু বকর ইবন আবু শায়বা ও ইব্ন আবুদ দুনিয়া (র) শাহর হতে কয়েকটি সনদের মাধ্যমে উক্ত হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তবে তাদের উভয়ের বর্ণনায় المفرقون শব্দের পরিবর্তে الفسدون রয়েছে। ইমাম তাবারানী (র) উবাদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। অনুরূপ ইব্ন আবুদ দুনিয়া (র) তাঁর 'সামত কিতাবে' আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তবে আবদুর রহমানের হাদীসটির সনদ সহীহ্। কারো কারো মতেঃ তিনি একজন সাহাবী।)

كتاب الأدب
التَّرْهِيب من النميمة
4301- وَعَن عبد الرَّحْمَن بن غنم يبلغ بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خِيَار عباد الله الَّذين إِذا رؤوا ذكر الله وشرار عباد الله المشاؤون بالنميمة المفرقون بَين الْأَحِبَّة الباغون للبرآء الْعَنَت
رَوَاهُ أَحْمد عَن شهر عَنهُ وَبَقِيَّة إِسْنَاده مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة وَابْن أبي الدُّنْيَا عَن شهر عَن أَسمَاء عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا أَنَّهُمَا قَالَا المفسدون بَين الْأَحِبَّة وَالطَّبَرَانِيّ من حَدِيث عبَادَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَابْن أبي الدُّنْيَا أَيْضا فِي كتاب الصمت عَن أبي هُرَيْرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَحَدِيث عبد الرَّحْمَن أصح وَقد قيل لَهُ إِن لَهُ صُحْبَة

হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নেক বান্দাদের লক্ষণ হল তাদেরকে দর্শন করলে মানুষ তৃপ্ত ও সন্তুষ্ট হয়, অন্তরে আল্লাহর ইয়াদ সৃষ্টি হয় এবং অন্তরের যাবতীয় গাফলত বিদূরিত হয়। সবল ঈমান ও নেক আমলের জ্যোতি অন্য বান্দাকে সৎকর্ম ও ইবাদতের দিকে আকর্ষণ করে। তাই আল্লাহর নেক বান্দাদেরকে মহব্বত করা, তাদের সাথে উঠাবসা করা এবং তাদের সান্নিধ্য লাভ করার মধ্যে ফায়দা রয়েছে।
আল্লাহর নিকৃষ্ট বান্দাদের লক্ষণ হল তারা অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং সৎ ব্যক্তিদের কষ্ট দান করে বা তাদেরকে গুনাহর মধ্যে লিপ্ত করার চেষ্টা করে। তাই যাদের মধ্যে এ ধরনের নিন্দনীয় অভ্যাস রয়েছে, তাদের থেকে সর্বদা দূরে থাকা উচিত। তালীম ও তারবিয়াতের মাধ্যমে মন্দ মানুষের মন্দ স্বভাব দূর করার চেষ্টা করা নেক বান্দাদের কর্তব্য। মানুষের মনে আল্লাহর মহব্বত ও ভীতি সৃষ্টি করতে পারলে আলোচিত মন্দ অভ্যাসগুলো সহজে দূর হতে পারে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)