আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩১৪
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩১৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা নবী (ﷺ)-এর নিকট ছিলাম। তখন এক ব্যক্তি (মজলিস থেকে) উঠলে সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ্। লোকটি কতই না অক্ষম অথবা বলেছেন: কতই না দুর্বল। তখন নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের সাথীর গীবত করলে এবং তার গোশত খেলে।
(আবু ই'আলা ও তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছ থেকে উঠে দাঁড়াল। তখন (উপস্থিত ব্যক্তিবর্গ) তার দাঁড়াবার মধ্যে দুর্বলতা লক্ষ্য করে বলল: লোকটি কতই না অক্ষম। এ সময় রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: তোমরা তোমাদের ভাইয়ের গোশত খেলে এবং তার গীবত করলে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4314- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ رجل فَقَالُوا يَا رَسُول الله مَا أعجز فلَانا أَو قَالُوا مَا أَضْعَف فلَانا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اغتبتم صَاحبكُم وأكلتم لَحْمه

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ
وَلَفظه أَن رجلا قَامَ من عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَرَأَوْا فِي قِيَامه عَجزا فَقَالُوا مَا أعجز فلَانا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكلْتُم أَخَاكُم واغتبتموه
tahqiqতাহকীক:তাহকীক চলমান