আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩২০
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩২০. হযরত আমর ইব্‌ন আ'স (রা) থেকে বর্ণিত। একবার তিনি একটি মৃত খচ্চরের নিকট দিয়ে গমন করেন। তখন তিনি তাঁর এক সাথীকে বলেনঃ কোন ব্যক্তির উদর পূর্ণ করে এর গোশত খাওয়া তার মুসলমান ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে উত্তম।
(আবু শায়খ ইবন হিব্বান মাওকুফ সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4320- وَعَن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنهُ أَنه مر على بغل ميت فَقَالَ لبَعض أَصْحَابه لِأَن يَأْكُل الرجل من هَذَا حَتَّى يمْلَأ بَطْنه خير لَهُ من أَن يَأْكُل لحم رجل مُسلم

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَغَيره مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান