আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪০. সাহল ইবন মু'আয ইবন আনাস জুহানী (র) তাঁর পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি কোন মু'মিন লোককে কোন মুনাফিকের অনিষ্ট থেকে হিফাযত করে, আমার মনে হয় তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ একজন ফিরিশতা পাঠাবেন, যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে দোষারোপ করার উদ্দেশ্যে অপবাদ দেবে, আল্লাহ তাকে পুলসীরাতের উপর আটকে দেবেন, যদি লোকটি সে যা বলেছে তা থেকে ফিরে না আসে।
(আবু দাউদ, ইব্‌ন আবুদ দুনিয়া।
(হাফিয মুনযিরী (র) বলেন)। সাহল ইব্‌ন মু'আযের বর্ণনা সামনে আসবে। উক্ত হাদীসটি ইবন ইউনুস (র) 'তারীখে মিসর' গ্রন্থে মিসরী সনদে আবদুল্লাহ্ ইবন মুবারক থেকে, তিনি ইয়াহইয়া ইব্‌ন আইউব (র) থেকে বর্ণনা করেছেন। যেমন আবু দাউদ (র) বর্ণনা করেছেন। ইবন ইউনুস (র) বলেন: প্রকৃতপক্ষে হাদীসটি মিসরী সনদের নয়। তিনি হাদীসটিকে গরীব বলার দিকে ইংগিত করেছেন আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4340- وَعَن سهل بن معَاذ بن أنس الْجُهَنِيّ عَن أَبِيه رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حمى مُؤمنا من مُنَافِق أرَاهُ قَالَ بعث الله ملكا يحمي لَحْمه يَوْم الْقِيَامَة من نَار جَهَنَّم وَمن رمى مُسلما يُرِيد بِهِ شينه حَبسه الله على جسر جَهَنَّم حَتَّى يخرج مِمَّا قَالَ

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا
قَالَ الْحَافِظ وَسَهل بن معَاذ يَأْتِي الْكَلَام عَلَيْهِ وَقد أخرج هَذَا الحَدِيث ابْن يُونُس فِي تَارِيخ مصر من رِوَايَة عبد الله بن الْمُبَارك عَن يحيى بن أَيُّوب بِإِسْنَاد مصري كَمَا أخرجه أَبُو دَاوُد وَقَالَ ابْن يُونُس لَيْسَ هَذَا الحَدِيث فِيمَا علم بِمصْر وَمرَاده أَنه إِنَّمَا وَقع لَهُ من حَدِيث الغرباء وَالله أعلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, কোন মুসলমানকে দূষী ও অপমান করার জন্য তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা এবং তার বিরুদ্ধে অপপ্রচার করা এমন জঘন্য ও কঠিন গুনাহ যে, এ কাজে লিপ্ত ব্যক্তি যদি মুসলমানদের মধ্য থেকেও হয়, তবুও তাকে জাহান্নামের একাংশে (যাকে হাদীসে জাহান্নামের সেতু বলা হয়েছে)। ঐ সময় পর্যন্ত বন্দী করে রাখা হবে, যে পর্যন্ত আগুনে জ্বলে পুড়ে নিজের এ গুনাহর অপবত্রিতা থেকে পাক-পবিত্র না হয়ে যাবে।

হাদীসের বাহ্যিক শব্দমালা দ্বারা বুঝা যায় যে, এ গুনাহ ক্ষমার অযোগ্য। কিন্তু বর্তমানে আমাদের সাধারণ মুসলমানদের- এমনকি বিশেষ শ্রেণীর কাছেও এটা একটা মজার কাজ বলে বিবেচিত হয়।
اللهم احفظنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান