আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যার কাছে তার মুসলমান ভাইয়ের গীবত করা হয়, অতপর সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য না করে (অর্থাৎ বাধা না দেয়), সেও দুনিয়াতে ও আখিরাতে পাপের ভাগী হবে।
(আবু শায়খের' তাওবীখ গ্রন্থে বর্ণিত। ইস্পাহানী দীর্ঘ বর্ণনায় এটি বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ যার নিকট তার ভাইয়ের গীবত করা হয়, অথচ সে তাকে সাহায্য করার সামর্থ রাখে এবং সাহায্য করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন। আর যে ব্যক্তি (সামর্থ্য থাকা সত্ত্বেও) তাকে সাহায্য করবে না আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দেবেন।)

كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4342- وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اغتيب عِنْده أَخُوهُ الْمُسلم فَلم ينصره وَهُوَ يَسْتَطِيع نَصره أدْركهُ إثمه فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب التوبيخ والأصبهاني أطول مِنْهُ وَلَفظه قَالَ من اغتيب عِنْده أَخُوهُ فاستطاع نصرته فنصره نَصره الله فِي الدُّنْيَا وَالْآخِرَة وَإِن لم ينصره أدْركهُ الله فِي الدُّنْيَا وَالْآخِرَة