আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫৪. হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) সাহাবায়ে কিরামের কাছে জিজ্ঞেস করেন। কোন কাজ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। বর্ণনাকারী বলেনঃ তখন সকলেই নীরব হয়ে গেল, কেউ জবাব দিল না। তিনি বলেন, তা হচ্ছে, রসনা সংযত রাখা।
(আবু শায়খ ইব্‌ন হিব্বান ও বায়হাকী বর্ণনা করেন। তাঁর বর্ণনায় এমন এক ব্যক্তি রয়েছেন, যার অবস্থা এখন আমার স্বরণ নেই।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4354- وَعَن أبي جُحَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْأَعْمَال أحب
إِلَى الله عز وَجل قَالَ فَسَكَتُوا فَلم يجبهُ أحد قَالَ هُوَ حفظ اللِّسَان

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَالْبَيْهَقِيّ وَفِي إِسْنَاده من لَا يحضرني الْآن حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান