আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৫৭
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫৭. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ঐ মহান সত্তার শপথ, যিনি ব্যতীত কোন ইলাহ নেই, পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রসনা সংযম রাখার চেয়ে অধিক প্রয়োজনীয় আর কোন বন্ধু নেই।
(তাবারানী বিশুদ্ধ সনদে মাওকূফ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4357- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ وَالَّذِي لَا إِلَه غَيره مَا على ظهر الأَرْض من شَيْء أحْوج إِلَى طول سجن من لِسَان

رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান