আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৬০
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৬০. তাবারানীর অন্য বর্ণনায় রয়েছে। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেনঃ আমি কি তোমাকে এমন দু'টি কথা বলব না যে ব্যক্তি সে দু'টো করবে, সে জান্নাতী হবে? আমরা বললামঃ জ্বি-হাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলেন, তা হলঃ মানুষ তার দুই ঠোটের মধ্যবর্তী ও দুই পায়ের মধ্যবর্তী স্থান সংযত রাখবে। দুই চোয়ালের মধ্যবর্তীস্থান-এর মর্ম হচ্ছে, রসনা, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান-এর মর্ম হচ্ছে লজ্জাস্থান। الفقمان -এর মর্ম হচ্ছে লজ্জাস্থান।
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4360- وَفِي رِوَايَة للطبراني قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أحَدثك بثنتين من فعلهمَا دخل الْجنَّة قُلْنَا بلَى يَا رَسُول الله قَالَ يحفظ الرجل مَا بَين فقميه وَمَا بَين رجلَيْهِ وَالْمرَاد بِمَا بَين فقميه هُوَ اللِّسَان وَبِمَا بَين رجلَيْهِ هُوَ الْفرج
والفقمان بِفَتْح الْفَاء وَسُكُون الْقَاف هما اللحيان
والفقمان بِفَتْح الْفَاء وَسُكُون الْقَاف هما اللحيان